লাউশাকের চচ্চড়ি | Lausaker Chochori | Lausaker Sobji Recipe



Youtube video: 


উপকরণ :
  • লাউশাক ১ আঁটি , 
  • আলু 2 টি ,
  • বেগুন ২ টি  ,
  • পটোল  ,ও 
  • কুদরী,

মসলা :
  • জিরা গুঁড়ো  ,
  • ধোনে গুঁড়ো  ,
  • হলুদ গুঁড়ো  ,
  • লঙ্কা গুঁড়ো  ,
  • লবন ও চিনি   , 
  • পাঁচফোড়ন ও তেজপাতা |

প্রণালী :
প্রথমে গ্যাস অন করে কড়া বসাতে হবে | তারপর করাতে  তেল দিয়ে পাঁচ ফোড়ন ও তেজপাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে | একটু নাড়াচাড়া  করে কুচানো আলু দিয়ে নাড়াচাড়া করতে হবে | আলু টা একটু হালকা ভাজা হয়ে গেলে টুকরো করে রাখা বেগুন ,পটোল ,কুদড়ি  ও লাউশাকের ডাটা ও স্বাদ মতো লবন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে | কিছক্ষণ পর ঢাকনা খুলে লাউশাক দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে একটু ভেজে নিতে হবে | ঢাকনা খুলে জিরা গুঁড়ো , ধোনে গুঁড়ো ,হলুদ গুঁড়ো ,লঙ্কা গুঁড়ো ,স্বাদ মতো লবন ও চিনি দিয়ে নাড়াচাড়া করে পরিমান মতো জল দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য | কিছুক্ষণ পর জলটা শুকিয়ে আসলে সব্জিটা মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিতে হবে | তাহলেই রেডি হয়ে যাবে লাউশাকের চচ্চড়ি|   

  
    

Comments