চালকুমড়া Recipe | Chal kumro Recipe



Youtube video




উপকরণ 
 
- চালকুমড়া ৩০০ গ্রাম  আর আলু মাজারি সাইজের ২ টি 
- কচু ১৫০ গ্রাম 
- কাঁচা লঙ্কা ২ - ৩ টি 
- ধনেপাতা পরিমান মতো 
- বড়ি পরিমান মতো ( ২৫ গ্রাম ) 

মসলা 
- জিরে গুঁড়ো ১ চামচ 
- হলুদ গুঁড়ো হাফ চামচ 
- চিনি পরিমান মতো 
- তেজ পাতা ১ টি 
- গোটা জিরা  ১ চামচ 
- ধোনে গুঁড়ো ১ চামচ 

প্রণালী : 
প্রথমে  করাতে  তেল দিতে  হবে | তারপর তেল গরম হলে একটি তেজপাতা, একটা শুকনো  লঙ্কা ও হাফ চা চামচ গোটা জিরা দিতে হবে | এবার ওগুলো একটু নাড়াচাড়া করে টুকরো করে রাখা আলু, চালকুমড়া, আর কচু ও একটু লবন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে | কিছুক্ষন পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে পরিমান মতো হলুদ গুঁড়ো , লঙ্কা গুঁড়ো , জিরা গুঁড়ো 
ধোনে  গুঁড়ো দিতে হবে | এবার সমস্ত উপকরণ দিয়ে সব্জিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে | নাড়াচাড়া হয়ে গেলে স্বাদমতো  লবন ও চিনি দিতে হবে | তারপর আবার একটু নাড়াচাড়া করে পরিমান মতো জল দিয়ে ঢেকে দিতে হবে ১০ থেকে 
১৫ মিনিট পর্যন্ত | কচু , চালকুমড়া সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে দিতে হবে | রান্নাটা থেকে কিছুটা জল শুকিয়ে আসলে কুচি করে রাখা ধোনে পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে | তাহলেই তৈরি  হয়ে যাবে আমাদের চালকুমড়োর সবজি |   

 








 

Comments