ফ্রায়েড রাইস Recipe | Fried Rice Recipe


Youtube Video: 


২ জনের খাওয়ার মতো :

উপকরণ :

  • বাসমতি চাল 350gm
  • বিনস 150gm
  • গাজর ১টি 
  • ক্যাপসিকাম ছোটো ১টি
  • ধনেপাতা পরিমান মতো 
  • কাঁচা লঙ্কা ৩টি 

মসলা :

  • গরম মসলা গুঁড়ো  (ছোটো এলাচ ,লবঙ্গ ,জয়িত্রি,জায়ফল দারুচিনি ),
  • গোটা জিরা
  • গোটা ছোটো এলাচ
  • লবঙ্গ
  • জয়িত্রি
  • সয়াবিন তেল
  • লবন
  • ঘি
  • চিনি

প্রণালী :

প্রথমে বাসমতি চালটাকে ভালোকরে ধুয়ে নিতে হবে | তারপর করাতে পরিমান মতো জল দিয়ে গোটা জিরা ,দুটো ছোটো এলাচ , দারুচিনি ,গোটা জয়িত্রি ও একটু সাদা তেল দিয়ে ফুটিয়ে নেবো |

জল ফুটে গেলে আগে থেকে ধুয়ে রাখা চাল ও পরিমান মতো লবন দিয়ে ৫ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে | 

ভাত হয়ে গেলে নামিয়ে নিয়ে ফ্যান ঝরিয়ে নিতে হবে |

তারপর আর একটা করাতে তেল  দিয়ে একে একে সমস্ত সবজি (বিনস ,গাজর ,ক্যাপসিকাম ) গুলোকে ভেজে তুলে নিতে হবে | এবার করাটাকে ভালো করে পরিষ্কার করে তাতে ঘি এবং চিনি দিয়ে দেব | ঘি গরম হয়ে গেলে সেদ্ধ করা ভাত ,ভেজে রাখা সবজি ,ধোনে পাতা ও গরম মসলা দিয়ে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষন |কিছুক্ষন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে " ফ্রায়েড রাইস" | 

Comments