সজনে ডাটা দিয়ে মিক্স সবজি | Sojne data diye mix sobji recipe | Drumstic...


উপকরণ  :

সব্জি -
সজনে ডাটা ১০০ gm / ২টা 
আলু ১০০ gm /১টা মাঝারি সাইজের  
পেঁপে ২০০ gm /১টা ছোটো সাইজের 
বেগুন ৫০ gm /১টা মাঝারি সাইজের   
পটোল ৫০ গম /২টা 
 
মসলা -
পেঁয়াজ ১টা মাঝারি সাইজের কুচি করা 
টমেটো ১টা মাঝারি সাইজের কুচি করা 
৩টা কাঁচা লঙ্কা লম্বা করে কাটা 
জিরা গুঁড়ো ১/2 চামচ 
হলুদ গুঁড়ো ১ চামচ 
লঙ্কা গুঁড়ো ১/2 চামচ 
সব্জি মসলা ১/২ চামচ 
তেজপাতা ১টা 
শুকনো গোটা লঙ্কা ১টা 
পাঁচ ফোড়ন 
লবন সাদমতো 
সরষে তেল

প্রণালী :
প্রথমে করাতে সামান্য করে তেল দিয়ে সব্জিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে | প্রথমে টুকরো করে রাখা পটোল ,আলু , পেঁপে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর টুকরো করে রাখা বেগুন ,সজনে ডাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে |ভাজা ভাজা হয়ে গেলে তাতে ১চামোচের মতো সরষে বাটা পরিমান মতো হলুদ গুঁড়ো ,জিরা গুঁড়ো ,সব্জি মসলা গুঁড়ো , লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মসলাটাকে সবজির সাথে কষিয়ে নিতে হবে | কষানো হয়ে গেলে পরিমান মতো জল দিয়ে ৫ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে | সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে তাতে সামান্য তেল দিয়ে তেজ পাতা ,শুকনো লঙ্কা ,পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে টুকরো করে  রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে | এবার ভাজা ভাজা হয়ে গেলে টুকরো কড়া টমেটো দিয়ে ঢেকে দিতে হবে ,টমেটো টা নরম হয়ে আসা পর্যন্ত | টমেটো নরম হয়ে গেলে ভালো করে কসিয়ে নিতে হবে | কষানো হয়ে গেলে সব্জিগুলোকে ঢেলে আবারো ভালোকরে নাড়াচাড়া করে উপরে কাঁচালঙ্কা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে ধোনে পাতা দিয়ে সাফ করে দিলেই তৈরি হয়ে যাবে " সজনে ডাটা দিয়ে মিক্স সব্জি " |    

Comments