Dimer Jhol | ডিমের ঝোল | Egg Curry


Video:
উপকরণ :
  • আলু ১ টি বড়োসাইজের
  • পেঁপে মাঝারি সাইজও ১ টি
  • ডিম্ ২টি
মসলা :
  • পেঁয়াজ ১ টি মাঝারি সাইজের ,
  • রসুন বাটা ১ চামচ ,
  • আদা বাটা ১ চামচ ,
  • হলুদ গুঁড়ো ১ চামচ ,
  • লঙ্কা গুঁড়ো ১/২ চামচ ,
  • জিরা গুঁড়ো ১/২ চামচ ,
  • ধোনে গুঁড়ো ১/২ চামচ,
  • লবন স্বাদ মতো | প্রণালী : প্রথমে করাতে তেল দিয়ে টুকরো করে রাখা আলু ,পেঁপে টাকে ভালো করা ভেজে নিতে হবে |ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নিয়ে, সেদ্ধ করে রাখা ডিম্ গুলোকে হালকা করে ভেজে নিতে হবে | ভাজা হয়ে গেলে সেই করাতে আর একটু তেল দিয়ে তেজ পাতা ও শুকনো লংকার ফোড়ন দিয়ে কুচানো পেয়াজ গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে | পেঁয়াজ গুলো ভালো করে ভাজা হয়ে গেলে আদা ও রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো | একটু ভাজা হয়ে আসলে টমেটোর টুকরো গুলো দিয়ে ১ মিনিটের মতো রান্না করতে হবে | টমেটো নরম হয়ে গেলে তাতে জিরা গুঁড়ো ,হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ধোনে গুঁড়ো,স্বাদ মতো লবন,সামান্য পরিমান দই ও ক্যাপসিকাম দিয়ে ভালো করে মসলাটাকে কষিয়ে নিতে হবে | কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু ,পেঁপে দিয়ে আবারো একভালো করে কষিয়ে নিয়ে পরিমান মতো জল দিয়ে ঢেকে ১০ মিনিটের মতো রান্না করতে হবে | কিছুক্ষন পর সব্জিটা সেদ্ধ হয়ে আসলে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব |ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মসলা ছড়িরে নামিযে নিলেই তৈরি হয়ে যাবে ডিম্ দিয়ে পেঁপের তরকারি |

Comments